News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

সিরাজুল মামুনের গণমিছিলে জনস্রোত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:২৯ পিএম সিরাজুল মামুনের গণমিছিলে জনস্রোত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত-এনসিপি সহ ১১ দলীয় ঐক্য সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুনের প্রচারণা উপলক্ষে (৬ ফেব্রুয়ারী ২০২৬) শুক্রবার বিকাল ৪টায় শহরের ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি শহরের ডিআইটি মসজিদ চত্বর থেকে শুরু করে চাষাঢ়া চত্বর ঘুরে খানপুর গিয়ে শেষ হয়। এতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করতে দেখা যায়।

দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুনের সাথে উক্ত গণমিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, মহানগর সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহ-সেক্রেটারি এইচএম নাসিরুদ্দিন, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, হৃদয় ভূঁইয়া, এবি পার্টির জেলা আহবায়ক শাহজাহান ব্যাপারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি নুরে আলম ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ সহ নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ।