News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

সিপিবি প্রার্থী মন্টু ঘোষের জনসভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৫৬ পিএম সিপিবি প্রার্থী মন্টু ঘোষের জনসভা

সিপিবি প্রার্থী মন্টু ঘোষ ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টায় খানপুর হাসপাতালের সামনে নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মনোনীত প্রার্থী এডভোকেট মন্টু ঘোষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার নেতা কর্মী ও সমর্থকরা এ জনসভায় অংশগ্রহন করেন।

জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যতম নেতা দুলাল সাহা।

সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস। জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মন্টু ঘোষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, সিপিবি নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি আঃ হাই শরীফ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শাহানারা বেগম প্রমুখ।

মঞ্চে উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতা আঃ সালাম বাবুল, জাকির হোসেন, দিলীপ কুমার দাস, শোভা সাহা, শিশির চক্রবর্তী, মৈত্রী ঘোষ, আঃ সোবহান ও আঃ বাতেন।