News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্বকীর হত্যার বিচার চেয়ে রবিবার আলোক প্রজ্জালন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:৩৩ পিএম ত্বকীর হত্যার বিচার চেয়ে রবিবার আলোক প্রজ্জালন

‘‘তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৫ মাস। শেখ হাসিনার নির্দেশে তার সরকার দীর্ঘ সাড়ে এগার বছর এ বিচারটি বন্ধ করে রাখেছিল কিন্তু বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার দেড় বছর সময় অতিবাহিত করলেও এখনো অভিযোপত্র আদালতে জমা দিয়ে বিচার প্রক্রিয়া তারাও শুরু করে নাই। ত্বকী হত্যা দেশে বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার একটি নগ্ন উদাহরণ।’’

ত্বকী হত্যার ১৫৫ মাস উপলক্ষে ত্বকী সহ সকল হত্যার বিচারের দাবিতে ৮ ফেব্রুয়রি রবিবার সন্ধ্যা ছয়টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকপ্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে।