News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

মন্ত্রীবিহীন নারায়ণগঞ্জ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৫:২৩ পিএম মন্ত্রীবিহীন নারায়ণগঞ্জ

রাজধানীর পাশের গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ জেলা এবার মন্ত্রী পায়নি। ১৭ ফেব্রুয়ারী ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। এ তালিকায় নারায়ণগঞ্জের চারজন ক্ষমতাসীন এমপির নাম দেখা যায়নি।

নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে চারটিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়। এর মধ্যে আবুল কালামা নারায়ণগঞ্জ-৫ আসন হতে চারবার নির্বাচিত হয়েছেন।

প্রথম নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের মুস্তাফিজুর রহমান দীপু।

দুই বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মত নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম আজাদ ও নারায়ণগঞ্জ-৩ আসনের আজহারুল ইসলাম মান্নান।

১২ ফেব্রুয়ারি পর থেকে মন্ত্রীত্ব নিয়ে আলোচনা ছিলো নারায়ণগঞ্জ।

ফলে বিগত বিদায়ী আওয়ামীলীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ-১ আসনের গোলাম দস্তগীর গাজী মন্ত্রী ছিলেন। তখন জাতীয় সংসদের হুইপ পেয়েছিলেন আওয়ামীলীগের নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু।

জানা গেছে, ১৯৯১ সালের বিএনপি ক্ষমতায় আসলে স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের আব্দুর মতিন চৌধুরী। ২০০১ সালে বিএনপি নেতৃত্বে চারদলীয় জোট সরকার আমলে পাট ও বস্ত্র মন্ত্রী হয়েছিলেন আব্দুর মতিন চৌধুরী এবং প্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন নারায়ণগঞ্জ-৩ আসনের অধ্যাপক রেজাউল করিম।

২০০৮ সালের শেষ সময়ে আওয়ামীলীগ সরকার একক ক্ষমতা আসা পর নারায়ণগঞ্জে কেউ মন্ত্রীত্ব বা হুইপ পাননি। একইভাবে ২০১৪ সালে কেউ মন্ত্রী পায়নি জেলার পাচজন এমপি। ২০১৮ সালে আওয়ামীলীগ আবারো ক্ষমতা আসলে ওই সরকারের পাট ও বস্ত্র মন্ত্রী পান নারায়ণগঞ্জ-১ আসনের গোলাম দস্তগীর গাজী। ২০২৪ সালের আওয়ামীলীগের একক সরকারে নারায়ণগঞ্জের পাচঁজন এমপি কেউ মন্ত্রী না পেলেও একজন হুইপ হয়েছিলেন। আওয়ামীলীগের আমলে টানা চারবারের এমপি হয়েছিলেন ২জন ও টানা তিনবার এমপি হয়েছিলেন ২জন।