News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:১১ পিএম শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জে শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম এই অভিযান পরিচালনা করে।

এসময় ৮টি যানবাহন থেকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা ও ৮টি হর্ণ জব্দ করা হয়। সেই সাথে নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন।