News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

কালীরবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান অর্থদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:০২ পিএম কালীরবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান অর্থদণ্ড

নগরীর কালীরবাজারে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় একটি কেক প্রস্তুতকারী দোকানকে অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শমিত রাজা এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালিত হয়।

এ সময় বাজারের বিভিন্ন মুদি দোকান, মাংসের দোকান ও কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন ও নির্ধারিত দামের বেশি দামে পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।