নারায়ণগঞ্জ জেলার প্রায় ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী আলোচনা সভা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মাজহারুল ইসলাম। তিনি তার বক্তব্যে মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। মাদক সমাজের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে শিক্ষার্থীদের সচেতনতা সম্পর্কে আলোচনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক হুমায়ুন কবির খন্দকারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহমদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।





































আপনার মতামত লিখুন :