News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:১৮ পিএম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভার আয়োজন করা হয়।

সভায় রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদযাপন করার লক্ষ্যে নানা আলাপ আলোচনা করা হয়। সেই সাথে বিভিন্ন দপ্তরগুলো তাদের প্রস্তুতির কথা জানান। একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সকল রাজনৈতিক নেতারা জেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: এ এফ এম মুশিউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।