News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

দলের সিদ্ধান্তের অপেক্ষায় এটিএম কামাল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১০:৩৬ পিএম দলের সিদ্ধান্তের অপেক্ষায় এটিএম কামাল

৩০ বছর যাবৎ রাজনীতিতে সক্রিয় রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। শহর ও মহানগর বিএনপিতে একাধিক বার নির্বাচিত সাধারণ সম্পাদক দায়িত্ব পালনকালে আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলনের প্রধান সারির নেতা ছিলেন তিনি। ২০২২ সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থীর প্রধান এজেন্ট হওয়ার অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়। প্রায় সাড়ে ৩ বছর পর গত বছর ২৫ নভেম্বর তার বহিস্কারদেশ প্রত্যাহার করা হয়।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি পদপ্রার্থী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশি হয়েছেন এটিএম কামাল। তিনি জানিয়েছেন, আওয়ামী পুলিশের হামলা শরীর প্রতিটি অংশে আঘাতপ্রাপ্ত রয়েছে। চোখের ও মাথা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আসা যাওয়া করতে হচ্ছে। তারপরও মহান আল্লাহ সুস্থতা দান করছে দ্রুত দেশে ফিরে দলের সিদ্ধান্তে অপেক্ষায় থাকবো।

এটিএম কামাল আরও বলেন, বিএনপি করতে গিয়ে আমার মা, স্ত্রী ও সন্তান হয়রানি শিকার হয়েছে। স্বয়ং আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সহ দলের শীর্ষ নেতারা অবগত রয়েছেন। নাসিক নির্বাচনে দলের সিদ্ধান্তে ভুল বুঝাবুঝিতে আমাকে শাস্তি দেয়া হয়েছিলো। তারপরও বিএনপি ছাড়ি নাই, প্রতিটি নেতা-কর্মীদের সাথে আমার যোগাযোগ ছিলো প্রকাশ্যে।

তিনি বলেন, ৩০ বছর বিএনপি রাজনীতিতে সক্রিয় ভূমিকা ছিলাম। যখন আওয়ামীলীগের বিরুদ্ধে হরতাল অবরোধ করতে ভয় পেত, তখন আমি এটিএম কামাল মিছিলের প্রথম সারিতে ছিলাম। এখন যারা বিএনপি সব কিছু চায়, তারা তখন কোথায় ছিলেন সবাই জানেন।

মুঠোফোনে এটিএম কামাল জানান, বিএনপি প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দলের সিদ্ধান্ত অপেক্ষায় থাকবো। মহানগর বিএনপি সভাপতি হওয়ার যোগ্যতা রয়েছে আমার। সম্মেলন করে সভাপতি প্রার্থী হতে ইচ্ছুক। শহর-বন্দর-সিদ্ধিরগঞ্জ মানুষের জন্য নাসিকের মেয়র প্রার্থী হতে চাই।