News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

ফতুল্লায় মাদ্রাসা ছাত্র গুলিবিদ্ধ ইসলামী ছাত্র আন্দোলনের ক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৭:১২ পিএম ফতুল্লায় মাদ্রাসা ছাত্র গুলিবিদ্ধ ইসলামী ছাত্র আন্দোলনের ক্ষোভ

ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মাদ্রাসা ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

৯ এপ্রিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন বিবৃতিতে বলেন, ফতুল্লা থানাধীন পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটে। এই ন্যাক্কারজনক ঘটনায় ইমরান নামে মাদ্রাসা শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে এবং আরও ২ জন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক।

আমরা মনে করি রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার এই সংস্কৃতি চরম অমানবিক ও বর্বরতার শামিল। একটি নিষ্পাপ শিশুর রক্ত আজ প্রমাণ করে দলীয় কোন্দল কতটা ভয়াবহ রূপ নিতে পারে।

অতএব, আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অবৈধ অস্ত্র উদ্ধার করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে।

সাথে সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেও এই ঘটনার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই নিজেদের অভ্যন্তরীণ কোন্দল বন্ধ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তাদের নৈতিক দায়িত্ব।

আমরা সকলকে সংযম ও শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।