নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলাকে এ ক্যাটাগরিতে উন্নীত করার দাবী বছর খানেক ধরেই করে আসছিলেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেই চেম্বারের সভাপতি হিসেবে এসব দাবীতে তিনি ছিলেন সোচ্চার। চেম্বারের বার্ষিক সাধারণ সভা সহ বিভিন্ন সময়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দাবী বাস্তবায়নে দৌড়ঝাঁপ করেন।
এমপি নির্বাচিত হওয়ার পর সংসদেও দুটি দাবী জানান দিপু। ইতোমধ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।
বাকি রয়েছে ক্যাটাগরি পরিবর্তনের। এরই মধ্যে গত ২৪ জুন জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে দিপু ভূইয়া নারায়ণগঞ্জকে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরি জেলায় উন্নীত করার দাবী তুলেন।
একই সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে মেট্রোপলিটনে উন্নীন করারও দাবী তুলেন দিপু ভূইয়া।
নারায়ণগঞ্জ দেশের অন্যতম অর্থনৈতিক চালিকাশক্তি হলেও বছরের পর বছর ছিল অবহেলিত। বিগত সময়ে এখানকার এমপি সহ জনপ্রতিনিধিদের অতি রাজনীতির কারণে একদা প্রাচ্যের ডান্ডির জনপদটি ছিল অবহেলিত।
নগরবাসীর মতে, দিপু ভূইয়ার এসব উদ্যোগ প্রশংসনীয়। তিনি নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে বদলে গেছে এখানকার পরিস্থিতি। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যায় তিনি এগিয়ে আসছেন। ব্যবসায়ীরাও দিপু ভূইয়ার প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছেন।
নগরবাসীর মতে, এসব উদ্যোগ নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীরা মনে করেন, চেম্বারের নেতৃত্বে থাকাকালীন থেকেই দিপু ভূইয়া ব্যবসায়ীদের নানা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করেছেন। ফলে ব্যবসায়ী মহলের মধ্যে তার প্রতি আস্থাও বেড়েছে।
নারায়ণগঞ্জ দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে। এ ক্যাটাগরিতে উন্নীত হলে উন্নয়ন আরও দ্রুত হবে।
সংশ্লিষ্টদের মতে, এ ক্যাটাগরিতে উন্নীত হলে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি পাবে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে আরও দ্রুত এবং নাগরিক সেবার মান উন্নত হবে। অর্থনীতি, শিল্প এবং নগর উন্নয়নের নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ।
প্রাচ্যের ডান্ডি আবারও হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম আধুনিক ও পরিকল্পিত নগরী।


































আপনার মতামত লিখুন :