News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

বিএনপির আন্দোলনের নারায়ণগঞ্জের আলোচিত ৬ ছবি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১০:১৭ পিএম বিএনপির আন্দোলনের নারায়ণগঞ্জের আলোচিত ৬ ছবি

১৯৫২ থেকে ২০২৪ এর আন্দোলনের বিভিন্ন আলোচিত ছবি নিয়ে তরুণ শিল্পীদের আকা চিত্রকর্ম প্রদর্শনে স্থান পেয়েছে নারায়ণগঞ্জের কয়েকটি ঘটনা। ঢাকা শিল্পকলা একাডেমীতে চলেছে সেই প্রদর্শনী।

সেখানে নানা ছবির ভিড়ে নারায়ণগঞ্জে ৬টি ছবি দেখা গেছে।

নারায়ণগঞ্জ শহরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের গুলিতে মারা যান শাওন নামের যুবদল নেতা। তখন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খান সহ অনেকেই গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করেন। আলোচিত সেই ঘটনার বেদনাবিধুর ছবিট দেখা গেছে।

আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার গুরুতর আহত মো. দোলন ভূঁইয়ার বাড়িতে এসেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবিটি স্থান পেয়েছে প্রদর্শনীতে।

নারায়ণগঞ্জে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন সংগ্রামে থাকা বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর একটি মিছিলের ছবি দেখা গেছে। বিপুল নেতাকর্মীদের নিয়ে ওই মিছিলে দিপু ভূইয়া হাত মাইকে স্লোগান দেওয়ার ছবিটি তুলে ধরা হয়েছে নিখুঁতভাবে।

নারায়ণগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক থাকাকালে গোলাম ফারুক খোকন একটি আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় আহতদের হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসার ব্যবস্থা করেন। হাসপাতালের ছবিটিও স্থান পেয়েছে সেখানে।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেপ্তার হন। গ্রেপ্তারের একটি ছবিও রয়েছে।

আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সিদ্ধিরগঞ্জে বেধড়ক মারধরের শিকার হন বিএনপির নেতাকর্মীরা। সেদিন পুলিশের গুলিতে চোখে আঘাত পান ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু।