News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়া ছিলেন আপসহীন অবিচল কণ্ঠস্বর : সানি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ০৯:৫৫ পিএম খালেদা জিয়া ছিলেন আপসহীন অবিচল কণ্ঠস্বর : সানি

বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাস এর উদ্যোগ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।

আনিসুল ইসলাম সানি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি আপসহীন ও গণমানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হাল ধরে রাখার পাশাপাশি তিনি নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। বেগম খালেদা জিয়া ছিলেন এক আপসহীন ও অবিচল কণ্ঠস্বর তিনি গনতন্ত্রের জন্য আপোষহীন মনোভাব নিয়ে বাংলাদেশের মা মাটি মানুষের জন্য সংগ্রাম করে ফ্যাসিবাদ স্বৈরাচারী সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরন করেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন। আমরা লক্ষ করছি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যহত আছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে। যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কটূক্তি করছেন তাদেরকে সমস্ত সমালোচনা ও গীবত বাদ দিয়ে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহ সভাপতি এম এ লতিফ তুষারের সভাপতিত্বে এবং মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয়তাবাদী সংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ খান মুকুল, জেলা জাসাসের সহ-সভাপতি শহিদুল ইসলাম রিপন, শামসুল আহসান রোমমান, মনসুরুল হক মনি, মহানগর জাসাসের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল্লাহ মজিব, এম এ সাত্তার ভুট্টু, এনামুল হক খান, বন্দর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান খুকুমণি, কুতুবপুর ইউনিয়ন জাসাসের সভাপতি শাহজামাল, কাশিপুর  ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক রহিম হোসেন বাবুল, আড়াইহাজার থানা জাসাসের সভাপতি মো: শামীম, আড়াইহাজার পৌর জাসাসের আহবায়ক আল আমিন, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি মোঃ হানিফ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, তারাবো পৌর জাসাসের সভাপতি মোঃ রনি মিয়া, কলাগাছিয় ইউনিয়ন জাসাসের সদস্য সচিব আনোয়ার প্রমুখ।