বন্দরে পুলিশ পরিচয় দিয়ে মিশুক গাড়ী ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় বন্দর থানার মাহামুদনগর সালাম স্টিল গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী মিশুক চালক আনোয়ার বাদী হয়ে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করে।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শু়ভকরদী এলাকার আলী হোসেন মিয়ার ছেলে আনোয়ার মিয়া পেশায় একজন মিশুক চালক। শনিবার সকাল ৯টায় মিশুক গাড়ী নিয়ে বন্দর থানার মাহামুদনগরস্থ সালাম স্টিল গেইটের সামনে আসলে ওই সময় অজ্ঞাতনামা একজন লোক পুলিশ পরিচয় দিয়ে মিশুক গাড়ী গতিরোধ করে।
পরে পুলিশ পরিচয়দানকারী ওই ব্যক্তি বন্দর থানায় যাবে বলে জানায়। ওই সময় পুলিশ পরিচয়দানকারী ব্যক্তি মিশুক চালককে উল্লেখিত স্থানে একটি বাড়ি থেকে হ্যান্ডকাপ নিয়ে আসার জন্য বললে মিশুক চালক সরল বিশ্বাসে রাস্তার মধ্যে মিশুক গাড়ী রেখে হ্যান্ডকাপ আনতে গেলে ওই সময় প্রতারক কৌশলে মিশুক গাড়ীটি নিয়ে পালিয়ে যায়।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সে সাথে চোরাইকৃত মিশুক গাড়ীটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রয়েছে।








































আপনার মতামত লিখুন :