নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খান বলেছেন, দেওভোগ মাদরাসার যে ইনকাম সোর্স রয়েছে সেগুলো সঠিকভাবে পরিচালিত করা হয় তাহলে সব সমস্যা সমাধান সম্ভব। ছাত্র-শিক্ষক বেতন সহ সকল সমাধান করা সম্ভব। এজন্য দেশবাসী এলাকাবাসী সহ সকলের সহযোগিতা দরকার। আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই হবে না। আপনারা সহযোগিতা করবেন তো।
শনিবার ১৫ আগস্ট বাদ আসর দেওভোগ মাদরাসার সুধী সমাবেশ ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মহানগর বিএনপির ১৪নং ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার বলেছেন, যারা দেওয়ার জন্য এই মাদ্রাসার কমটিতে আসতে চান তাদের নিয়ে কমিটি উপহার দিবেন জাকির খান। এ মাদরাসার কমিটিতে তারা থাকবেন যারা দিতে পারবে। মাদরাসা পরিচালনা তারাই থাকবেন তারা নিতে নয় দিতে আসবেন। আপনারা সহযোগিতা করবেন জাকির খানকে। মাদরাসার মার্কেট দোকানপাট বোডিং চালানো ও শিক্ষকদের বেতন প্রায় ৪২ লাখ টাকা বকেয়া রয়েছে সেগুলো উত্তোলনে জাকির খানকে সহযোগিতা করলে উদ্ধার করবে।
জাকির খানের উদ্দেশ্যে দিদার বলেন, যারা দিতে এই মাদরাসার কমিটিতে আসতে চান তাদের নিয়ে কমিটি উপহার দিবেন। প্রতি মাসে যদি ভাড়াগুলো উঠাতে পারি তাহলে মাদরাসা শিক্ষক বেতন ও পরিচালনা খরচ ব্যয় করা যাবে। দেওভোগ মাদরাসা নিয়ে বিগত যে সমস্যা হয়েছিলো তখন পুরো দেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছিলো। সেই সময় জাকির খান যথার্থ ভূমিকা অঘটন থেকে রক্ষা করেছে।


































আপনার মতামত লিখুন :