নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল হিসেবে পরিচিত শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শিশু কিশোরদের সংগঠন স্কুলটিতে ফুল পাখির আসরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন পন্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনু, মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের যুগ্ম মহাসচিব জাহিদ আহমেদ, সম্মিলিত সেচ্ছাসেবক সংগঠনের সহসভাপতি ইঞ্জিনিয়ার অহিদুর রহমান আরিফ, বিএনপি নেতা ও শিশু সংগঠক মনসুর উদ্দিন পলিন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক মোঃ আলম হোসেন, শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২৪ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুল পাখির আসরের সভাপতি ফারুক আহাম্মেদ রিপন। স্বাগত বক্তব্য রাখেন ফুল পাখির আসরের সাধারণ সম্পাদক খায়রুল কবির মুন্না। সঞ্চালনায় ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক ও ফুল পাখির আসরের সহসভাপতি সাংবাদিক শরীফ সুমন। ব্যবস্থাপনায় ছিলেন আরিফুর রহমান লোটাস ও শাকিল মাহমুদ টিপু। আরো বক্তব্য রাখেন শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২৪ এর শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শিক্ষার্থী অরিন আক্তার বাধন। এসময় আরো উপস্থিত ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহ সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান ডিউক, দপ্তর সম্পাদক শফিকুর রহমান সোহাগ, কার্যকরী সদস্য রহমত উল্লাহ লিটন, ফুল পাখির আসরের ফারহানা ইয়াসমিন শিমুসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন পন্টি বলেন, আজকে স্কুলটির যে চিত্র দেখে গেলাম তাতে মনে হয়েছে এসব শিশুদের কথা রাষ্ট্র যেন ভুলে গেছে। আমরা জনপ্রতিনিধি ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই স্কুলটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অবকাঠামো যেন উন্নয়ন করতে হবে তেমনি শিক্ষার্থীদের চিত্ত বিনোদনের জন্য খেলার মাঠ সংস্কারসহ নানামুখী পদক্ষেপ নিতে হবে।
আমন্ত্রিত অতিথিরা স্কুলটির সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী শীত মওসুমে এসব সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর করাসহ নানা বিষয়ে উন্নয়নের পদক্ষেপ নেয়ার আশ^াস দেন আমন্ত্রিত অতিথিরা।





































আপনার মতামত লিখুন :