নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিহ্নিত মাদক কারবারি শফিকুল ইসলাম (২২) ও তার বোন জান্নাতুল ফেরদৌস পারী (২৮) সহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ১ সেপ্টেম্বর রাতে বিভিন্ন ওয়ার্ডে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
অন্য আসামিরা হলেন, জাকির হোসেন (২৫),ইয়াছিন (২২),মাহমুদুল হাসান(২১) এবং মো. সাজ্জাত হোসেন।
পুলিশ সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যকার তিনজন সামারি ট্রায়াল,নিয়মিত মামলায় দুজন এবং ওয়ারেন্টভুক্ত একজনকে আসামি রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের কারবারসহ সকল ধরনের অপরাধ নির্মূলে আমরা সচেষ্ট রয়েছি।
এদিকে স্থানীয় সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ও তার বড় বোনসহ তাদের পুরো পরিবার চিহ্নিত মাদক কারবারি হিসেবে প্রতিষ্ঠিত। এই পরিবারটি (নাসিক) ১নং ওয়ার্ডের মিজমিজি পূর্বপাড়া এলাকায় প্রকাশ্যে মাদকের কারবারের মাধ্যমে যুবসমাজকে ধ্বংসের মিশনে নেমেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে তাদের অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদ জানানোর প্রচেষ্টা চালানো সাধারণ মানুষের উপর অমানবিক হামলা করার অসংখ্য ঘটনা রয়েছে। যার উদহারন সরূপ,সাম্প্রতিক ২৮ আগস্ট রাতে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় শফিকুলসহ তার সংঘবদ্ধ পরিবারের সদস্যরা মিজমিজি পাগলাবাড়ি এলাকার এ্যানি, সিফাত ও রাজু নামের তিনজনকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে।





































আপনার মতামত লিখুন :