News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ফার্মেসিকে জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ০৯:২৩ পিএম সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ফার্মেসিকে জরিমানা

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রাখার অপরাধে ৫ টি ফার্মেসিকে মোট ২৩ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.  মামুন সরকার।

এর আগে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ অর্থদ- দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ৪টি ফার্মেসিকে ২০ হাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসিকে ৩ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়।  মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পৃথক অভিযান পরিচালনা করেন,সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার ও কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম ।

এ সময় জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক কবির হোসেন, সহকারী কমিশনারের কম্পিউটার অপারেটর আতাউর রহমান ও পেশকার মোঃ বায়েজিদ এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।