নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান মিশুকের অন্যতম সহযোগী ছাত্রলীগ নেতা সজল প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার করছে না পুলিশ।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে গেলেও সজল রয়েছে বহাল তবিয়তে।
স্থানীয় সূত্র জানায়, গত ১২ জুলাই বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করে। সে সময়ও সজলকে থানার সামনের দোকানে বসে থাকতে দেখা যায়। এ অবস্থায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।




































আপনার মতামত লিখুন :