News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

বক্তাবলীর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ০৮:১১ পিএম বক্তাবলীর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলীর আওয়ামী লীগ নেতা ও নানা অপকর্মের হোতা মোহাম্মদ আলী মেম্বারকে (৫০) বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ফতুল্লা ও কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী মেম্বার বক্তাবলীর প্রতাবনগর (আনন্দ বাজার) এলাকার মৃত সিরাজ উদ্দিন বেপারীর ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগের শাসন আমলে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর লোক হিসেবে পরিচয় দিয়ে ভূমিদস্যুতা সহ নানা অপকর্ম করে বেড়িয়েছিল। এমনকি তার বাড়ি কেরানীগঞ্জ থানার পার্শবর্তী হওয়ায় আওয়ামী লীগের সাবেক বিদ্যুৎমন্ত্রীর লোক হিসেবে পরিচয় দিয়ে ঐ অঞ্চলে প্রভাব বিস্তার করে বেড়িয়েছে। আওয়ামী লীগের ১৭ বছরে নানা অপকর্ম করে কোটি টাকা কামিয়ে গডফাদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলে। সে বক্তাবলী ইউনিয়ন ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার। আর আওয়ামী লীগ পতনের পর বোল্ট পাল্টে নিজেকে বিএনপি নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠে। 

ফতুল্লা মডেল থানার এসআই জহিরুল ইসলাম বলেন, মোহাম্মদ আলীর বিষয় খোঁজ খবর নেয়া হচ্ছে।