News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

শয়তানের নিঃশ্বাস প্রতারক চক্রের দুই সদস্যকে খুঁজছে প্রাশাসন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বিশেষ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০৯:৫৮ পিএম শয়তানের নিঃশ্বাস প্রতারক চক্রের দুই সদস্যকে খুঁজছে প্রাশাসন

নারায়ণগঞ্জে সক্রিয় ‘ডেভিলস ব্রেথ’ বা শয়তানের নিঃশ্বাস নামে প্রতারক চক্রের দুই সদস্যকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ৩০ আগষ্ট সকালে শহরের বিবি রোডে প্রিপারেটরী স্কুলের সামনে থেকে এক নারীর কাছ থেকে ২টি আড়াই ভরি ওজনের স্বর্ণের বালা হাতিয়ে নেয়ার পরে পুলিশের তদন্তে শনাক্ত হয় প্রতারক চক্রের দুই সদস্য। স্থানীয় একাধিক মাধ্যমে পাওয়া সিসি টিভির ফুটেজ থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে শনাক্ত করা গেলেও তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে স্কোপোলামিন বা ‘ডেভিলস ব্রেথ’ বা শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত একটি ভয়ংকর প্রতারক চক্র। এই শয়তানের নিঃশ্বাস নামের কেমিক্যাল মুহূর্তেই মানুষের বিচারবুদ্ধি ও শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। অপরাধীরা দীর্ঘদিন ধরেই কৌশলে এই ড্রাগ ব্যবহার করে পথচারীকে বশীভূত করে লুটে নিচ্ছে। সচেতনতা না থাকলে মুহূর্তেই কেউ হয়ে উঠতে পারে এই ড্রাগের শিকার।

গত ৩০ আগষ্ট সকালে প্রকাশ্য দিবালোকে এমনই এক ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে অবস্থিত প্রিপারেটরী স্কুলের সামনে। ৩০ আগষ্ট সকাল ৯টার দিকে শহরের চাষাঢ়া এলাকার বাসিন্দা হাসানুর রহমানের স্ত্রী রহিমা আক্তার পারুল শহরের উকিলপাড়া এলাকা থেকে সবজি ক্রয় করে চাষাঢ়ার দিকে আসছিলেন। পথিমধ্যে বিবি রোডের প্রিপারেটরী স্কুলের সামনে শয়তানের নিঃশ^াস প্রতারক চক্রের এক নারী ও দুইজন পুরুষ শয়তানের নিঃশ্বাস তার নাকের সামনে ছেড়ে তার হাতে থাকা একজোড়া স্বর্ণের বালা যাহার ওজন আড়াই ভরি যাহার বাজার মূল্য অনুমান ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ও সাথে থাকা নগদ ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকা নিয়া বিবাদীরা চলে যায়। পরবর্তীতে তার জ্ঞান ফিরে আসলে তিনি শুধু পাশে তার সবজিগুলো পড়ে থাকতে দেখি এবং প্রতারক চক্র কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ বিষয়ে তিনি সদর মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে সদর মডেল থানার এসআই ফিরোজ আল মামুন জানান, অভিযোগ পেয়ে বাদিনীকে নিয়ে ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছি। ইতোমধ্যে একাধিক সিসি টিভির ফুটেজ দেখে প্রতারক চক্রের বোরকা পরিহিত এক নারী সদস্য ও দুইজন পুরুষকে দেখা গেছে। যার মধ্যে সিসি টিভিতে প্রতারক চক্রের দুই পুরুষ সদস্যকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাদের নাম পরিচয় শনাক্ত করা গেলে আইনের আওতায় আনা হবে।