শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার ২ সেপ্টেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি হর্ন জব্দ করা হয়েছে।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী সদর উপজেলায় শব্দদূষণকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যানবাহন তিনটিকে মোট ৩ হাজার টাকা জরিমানা এবং তিনটি হর্ন জব্দ করা হয়েছে।






































আপনার মতামত লিখুন :