News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

চিকিৎসা সামগ্রী ও মশারী দিলেন সাবেক যুবদল নেতাকর্মীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৭:১৭ পিএম চিকিৎসা সামগ্রী ও মশারী দিলেন সাবেক যুবদল নেতাকর্মীরা

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা সামগ্রী ও মশারী উপহার দিয়েছেন

মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।

শনিবার ১৯ সেপ্টেম্বর মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যেগে সাবেক যুবদল নেতাকর্মীরা জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) আরএমও ডা.নাজমুল হোসেন বিপুলের হাতে ডেঙ্গু ওয়ার্ডের জন্য মশারী ও ইনসুলিন সিরিন্জ তুলে দেন।

খোরশেদ বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ শ্লাোগানকে হৃদয়ে ধারণ করে আমরা দেশ ও দশের কল্যানে সর্বদা নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ।

উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা আনোয়ার মাহমুদ বকুল, দিপু চৌধুরী, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, জুয়েল রানা, সুমন ভূইয়া, রানা মুন্সী, মো. মিঠু, মো. মুসা, রাসেল আহম্মদ মনির, কুতুবউদ্দিন, মোহাম্মাদ আলম হোসেন, জুডো বিল্লাল, জামাল হোসেন, ফারুক, কবির জিহাদি, খোকন গাজী, সোহেল, আফজাল হোসেন, শামীম হোসেন বাবু প্রমুখ।