নারায়ণগঞ্জের আড়াইহাজারে অসুস্থ কারী মীজানুর রহমানের আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সদস্য হাফেজ শফিকুল ইসলাম।
দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, বিগত সময়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমনসহ অনেকেই আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবুর এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন বলে আমরা মনে করি। তারা ভিন্ন ধারায় নির্বাচন করে লজ্জা পেয়ে আড়াইহাজার থেকে দূরে আছেন। এসব কারণে আজকে তারা আড়াইহাজারে অবাঞ্ছিত। আড়াইহাজারে বিএনপিতে কোন বিভাজন নেই। আড়াইহাজারে বিএনপি সর্বোচ্চ ঐক্যবদ্ধ।
ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকায় বসে অনেক বড় বড় কথা বলা যায়। কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। এখানে আওয়ামীলীগের কোন অবস্থান নেই। আগামীতে আড়াইহাজার বিএনপিতে অন্যায় এবং আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্তদের কোনো ছাড় দেওয়া হবে না।




























-20260912144331.jpg)







আপনার মতামত লিখুন :