নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, শেখ হাসিনা অপরাধ করেছে বলেই এ দেশ থেকে পালিয়ে গেছে। গুম ও হত্যা করে তিনি যে অপরাধ করেছেন, তাকে একাধিকবার ফাঁসি দিলেও তা কম হয়ে যাবে। আপনারা সবাই জানেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর থেকেই পিলখানায় নির্বিচারে বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে। ছাত্র-জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এদের বিচার এই মাটিতেই নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে বন্দর থানা বিএনপির মিছিল পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। যারা পলাতক রয়েছে, তাদেরও খুঁজে বের করে এ দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলার মাটিতে কোনো ফ্যাসিস্টের স্থান হবে না।
বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদের সভাপতিত্বে বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট আবুল আল ইউসুফ খান টিপু, সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা, মহানগর মহিলা দলের নেত্রী দিলারা মাসুদ ময়না,বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি শাহাদুল্লাহ মুকুল, বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি আমিনুল ইসলাম বাবু, ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি মনির হোসেন, ২২ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি শিবু দাস ও সাধারণ সম্পাদক রাসেল বেপারীসহ থানা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





































আপনার মতামত লিখুন :