নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা 'টাউট আজিজ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নাসিক ২নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত টাউট আজিজ আহমেদ ওই ওয়ার্ডের মৃত নূর ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, দুপুরে নিজ বাসার সামনে থেকে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আজিজ আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গ্রেফতারকৃত আজিজ বিগত আওয়ামী শাসনামলে নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের মাধ্যমে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে অঢেল সম্পদশালী হয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের রাজনৈতিক প্রভাবে ২নং ওয়ার্ডে সন্ত্রাসী কায়দায় এককভাবে জমিজমা ব্যবসা, মানুষের সম্পদ দখলসহ নানাবিধ অপরাধে সর্বদা আলোচিত ছিলেন। এছাড়াও বসবাসের উদ্দেশ্যে দূরদূরান্ত থেকে এসে জমি ক্রয় করা মানুষদের কাছে জাল দলিলে জমি বিক্রিতে তার ব্যাপক সমালোচনা রয়েছে। তার এসব কৃতকর্মের ফলে নিজ এলাকার মানুষের কাছে টাউট আজিজ আহমেদ হিসেবে সুপরিচিত।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।





































আপনার মতামত লিখুন :