নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ নিয়ে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। ইতোমধ্যে চেয়ারম্যান পদ প্রত্যাশী একাধিক নারী নেত্রী কেন্দ্রের কাছে প্রক্রিয়া চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।
ওই সূত্রটি জানান, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পদে ইতোমধ্যে মহিলা দলের তিনজন নেত্রী আবেদন করেছেন তারা হলে জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না ও মহানগর মহিলা দলের সাবেক সভানেত্রী রাশিদা জামাল। এই তিন নেত্রীর বাইরে আবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সাবেক মেয়র আইভীর ঘনিষ্ঠভাজন আফসানা আফরোজ বিভা।
মহিলা দলের নেত্রীদের ঘনিষ্ঠজনেরা জানান, যে চারজন মহিলা সংস্থার চেয়ারম্যান পদের জন্য আবেদন করেছেন তাদের মধ্যে দলীয় সক্রিয় নেত্রীদের বাদ দিয়ে একজন আওয়ামী লীগ দোসরকে এই পদে বসাতে চক্রান্ত চলছে। শুনেছি মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিভার জন্য সুপারিশ করেছেন জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভার নাম প্রস্তাব করে ঢাকায় পাঠানো হয়েছে। এতে করে দলের ত্যাগী নেতানেত্রীদের মনে রক্তক্ষরণ শুরু হয়েছে। ইতোমধ্যে মহিলা দলের নেত্রীদের পক্ষ থেকে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে আওয়ামী লীগ দোসর আফসানা আফরোজ বিভার আওয়ামী লীগ শীর্ষ নেতা এমপি মন্ত্রীদের সাথে সম্পৃক্ত থাকা এবং সুবিধাভোগের তথ্য প্রমাণ কেন্দ্রীয় নেতাদের কাছে সরবরাহ করা হয়েছে। সেই সাথে অতীতে যারা দলের জন্য সক্রিয় ভূমিকা রেখেছেন, দলের জন্য নির্যাতনের শিকার হয়েছেন এমন নেত্রীদের মধ্যে যে কোনো ত্যাগী নেত্রীকে এই পদে মূল্যায়নের অনুরোধ জানানো হয়েছে।














(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)







(18)-20261110062943.jpg)





(6)-20261106125255.jpg)



আপনার মতামত লিখুন :