News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

৭৫ জন নারীকে সেলাই মেশিন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ০৮:৪১ পিএম ৭৫ জন নারীকে সেলাই মেশিন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ

নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৭৫ জন নারীরকে সেলাই মেশিন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ।

বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় সহকারী প্রকৌশলী নাহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সদর থানা মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না আরো অনেকে উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে নারীদের উদ্দেশ্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমাদের বিএনপির নির্বাচনী যে অঙ্গীকার ৩১ দফা কর্মসূচি ছিল তাঁর প্রতি আস্থা রেখে বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিয়েছেন আপনারা। আমাদের দলের সুযোগ্য চেয়ারম্যান তারেক রহমান এর আকাঙ্ক্ষা এই দেশকে স্বয়ংসম্পূর্ণ করা। বাংলাদেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যা হচ্ছে নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে যদি আমরা উন্নয়ন থেকে বঞ্চিত রাখি, তাদেরকে যদি সামনে এগিয়ে নিয়ে না আসি তাহলে এই বাংলাদেশ কখনো ঘুরে দাঁড়াতে পারবেনা। এই অর্ধেক জনগোষ্ঠীকে যদি সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখি তাহলে বাংলাদেশে কখনো উন্নত জাতি সম্ভব হবে না। সেই কারণে এবং সেই ইচ্ছা থেকেই আমাদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা নারীদের মধ্যে একটি নারী জাগরণ করতে হবে। নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে শিক্ষা-দীক্ষা, কর্মসংস্থান এবং বিশেষ করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে ।