নারায়ণগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতাকর্মীদের তুলনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অনুসারীদের সক্রিয়তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে প্রচারণা চালিয়ে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন দলটির একাংশের নেতাকর্মী ও সমর্থকেরা। বিপরীতে বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতা-কর্মীর অনলাইন উপস্থিতি তুলনামূলকভাবে কম।
চব্বিশের ৫ আগষ্টের পর গত দুই বছর ধরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট, ছবি, ভিডিও ও রাজনৈতিক বক্তব্য প্রচার করে আসছেন। বিশেষ করে আজমেরী ওসমান, অয়ন ওসমান ও সাফায়েত আলম সানির অনুসারীদের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে অনলাইন তৎপরতা চালাতে দেখা যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় তাদের অনুসারীদের কর্মসূচি ও মিছিলের ছবি ভিডিও আপলোড করে সক্রিয়তা দেখিয়েছে।
অন্যদিকে ক্ষমতাসীন দলের নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পাওয়ার পর সাংগঠনিক কার্যক্রমে কতটা সময় দিতে পারছেন, তা নিয়ে দলীয় মহলে আলোচনা রয়েছে। বিএনপির সরকার গঠনের পর নিয়োগের মাধ্যমে মামুন মাহমুদ জেলা পরিষদের প্রশাসক, সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এবং মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। এসব দায়িত্বের কারণে তাদের রাজনৈতিক ও সাংগঠনিক ব্যস্ততা বেড়েছে, দলে স্থবিরতা দেখা দিয়েছে।
তবে শীর্ষ নেতাদের পাশাপাশি তাদের অনুসারীদের একটি অংশও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় নয়। এমনকি বিএনপির চার সংসদ সদস্য ও তাদের অনুসারীদের ফেসবুক ভিত্তিক রাজনৈতিক প্রচারণাও প্রত্যাশিত মাত্রায় দেখা যাচ্ছে না। যার কারণে মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজলকে ঘিরেও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে আজমেরী ওসমানের সঙ্গে সজলের একটি ভিডিও কলের দৃশ্য ছড়িয়ে পড়ার খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনায় যুবদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। যার কারণে সজলকে সংবাদ সম্মেলন করে নিজের সাফাই দিতে হয়েছে গণমাধ্যমে।
সব মিলিয়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে এখন অনলাইন প্রচারণা একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিএনপির সাংগঠনিক নেতৃত্ব ও কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা বাড়ানোর প্রয়োজন বলে মনে করছে। অন্যদিকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অনুসারীরা অনলাইন প্রচারণার মাধ্যমে নিজেদের রাজনৈতিক উপস্থিতি ধরে রাখা এবং জনসমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার দৃশ্যমানতা সরাসরি জনসমর্থন বা জনপ্রিয়তার প্রমাণ নয়। এ বিষয়ে দলগুলোর সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা ও বাস্তব রাজনৈতিক অবস্থানও বিবেচনায় নেওয়া প্রয়োজন।



(27)-20261113144402.jpg)



(24)-20261113125504.jpg)
(23)-20261113124936.jpg)





(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)


(20)-20261112072127.jpg)





(18)-20261110062943.jpg)





(6)-20261106125255.jpg)


আপনার মতামত লিখুন :