নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরে একটি শালিসি বৈঠকে বিএনপি নেতার নাম ভাঙিয়ে এক মাদকাসক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময়ে একটি গণমাধ্যমের সাংবাদিক বাধা দিতে গেলে তাকেও মারধর করতে তেড়ে যান মাদক ব্যবসায়ীদের একটি দল। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
১৩ নভেম্বর শুক্রবার রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেলা প্রশাসক কার্যারেয়ে কর্মরত আনসার সদস্য নবী হোসেনের ইজিবাইক তার ছেলে মাদকাসক্ত রাসেল দক্ষিন সস্তাপুর এলাকার মধুওয়ালার ছেলে মাদক ব্যবসায়ী মাসুমের (৩৫) এর কাছে ইজিবাইক বন্ধক রেখে তার কাছ থেকেই ইয়াবা কিনে আবার মাসুম ও রাসেল এক সাথে সেবন করেন। পরবর্তীতে আরো কিছু টাকা দিয়ে সাদা স্টাম্পে স্বাক্ষর রেখে নিয়ে নেয়।
বিষয়টি আনসার সদস্য নবী হোসেন জানতে পেরে মাসুমকে জিজ্ঞেস করলে মাসুম জানান ৫৫ হাজার টাকা দিয়ে স্ট্যাম্প করে ইজিবাইক রাসেলের কাছ থেকে কিনে নিয়েছেন।
তখন রাসেলকে জিজ্ঞেস করলে সে তার বাবা নবী হোসেনকে বলেন সে মাসুমের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে ইজিবাইক রেখে আসছে আর সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে আসছে। পরে নবী হোসেন থানায় অভিযোগ করলে পুলিশ ইজিবাইক উদ্ধার করে থানায় নিয়ে যায়।
১৩ নভেম্বর রাত ৭টায় ফতুল্লা থানাধীন সস্তাপুর মাজারের অফিস কক্ষে উভয় পক্ষ স্থানীয় আপস মিমাংসার জন্য যুগান্তরের সাংবাদিক আলামিন প্রধানের কাছে আসেন।
বিচারের এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা নাজমুল হকের নাম বলে রাসেলকে মারধর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আলামিন প্রধান বাধা দেয়।
এতে মাদক ব্যবসায়ী মাসুম ও তার লোকজন মারমুখী আচরন করেন। তখন থানায় ফোন করলে তাৎক্ষনিক পুলিশ এসে আলামিন প্রধানকে নিরাপত্তা দেন এবং মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।



(26)-20261113141914.jpg)
(25)-20261113133737.jpg)



(24)-20261113125504.jpg)
(23)-20261113124936.jpg)
(22)-20261113124400.jpg)










(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)


(20)-20261112072127.jpg)





(18)-20261110062943.jpg)






(6)-20261106125255.jpg)

আপনার মতামত লিখুন :