News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বন্দরে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৮:১৯ পিএম বন্দরে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজারে অবস্থিত ৯ নং ওয়ার্ড জামায়াতের অফিসে ১২ নভেম্বর বৃহস্পতিবার রাতের আধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জামায়াত নেতাদের দাবী এর পেছনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দায়ী।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি বিগত সতেরো বছর রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে নিজেদেরকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী কার্যক্রমের কারণে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফ্যাসিস্ট রাণী হাসিনা পালিয়ে গেলেও তার যে সকল অনুসারী রেখে গিয়েছে সেই সব সন্ত্রাসীরা নতুন করে আবার জালাও পোড়াও শুরু করেছে।

রাতের আধারে চোরাগোপ্তা হামলা করে ফ্যাসিস্ট গোষ্ঠী কখনো জনগণের বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে আর আধিপত্যবাদের অভায়রণ্যে পরিণত করতে পারবে না।

ফ্যাসিস্টদের প্রতি বর্তমান ক্ষমতাসীন মহলের আনুকুল্য এবং  প্রশাসনের নিরবতার কারণে তারা এ দুঃসাহস দেখাচ্ছে। 

অনতিবিলম্ব এই সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য আমি প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।