বন্দর ঘাট থেকে বন্দর বাজার পর্যন্ত হাফ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্পেটিং করার সাথে সাথেই পাথরগুলো আলাদা হয়ে যাচ্ছে। হাত দিয়ে ধরার পরেই কার্পেটিং উঠে যায়।
স্থানীয়দের অভিযোগ, এরকম কাজ করার থেকেই না করাই ভালো। কার্পেটিংয়ের আগে বিটুমিন না দিলে কার্পেটিং থাকবে না। কার্পেটিং করছে কিন্তু বিটুমিন দেয় নাই। হালকা বিটুমিন দিয়েছে কার্পেটিং করছে। যার ফলে রাস্তার এই অবস্থা। পাশাপাশি ঠিকমতো ঢলে নাই। সংমিশ্রং হয় নাই। যার কারণে পাথরগুলো আলাদা হয়ে গেছে। এই কারণে রাস্তার এই দুর্দশা।
তারা আরও অভিযোগ করে বলেন, আমরা এটা আশা করি নাই। আগস্ট পরবর্তী সময়ে এই চুরি আশা করি নাই। আমরা চাই দেশের মানুষের জন্য কিছু করা হোক। আমাদের এই ২২ নং ওয়ার্ডের সকলেই ট্যাক্স পরিশোধ করি। ট্যাক্স দিয়ে এরকম নিম্নমানের কাজ পেলে আমাদের জন্য দুঃখজনক। বৃষ্টি নামলেই রাস্তা নষ্ট হয়ে যাবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে প্রত্যাশা করে বলেন, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান যেন এসকল কাজের তদারকি করেন। ঠিকাদাররা ভালো কাজ করছে না। মানুষের জন্য এই কাজ কোনো উপকারে আসবে না। প্রয়োজনে ঠিকাদারের বিরুদ্ধে গ্রহণ করা হোক। সেই জনগণের কল্যাণে কাজ করা হোক।













(20)-20261112072127.jpg)
(19)-20261112071921.jpg)

(5)-20261106124722.jpg)
(12)-20261108104635.jpg)






(18)-20261110062943.jpg)





(6)-20261106125255.jpg)



আপনার মতামত লিখুন :