বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ে প্রভাতী শাখা কিন্ডারগার্টেন স্কুলে প্রযুক্তিভিত্তিক আধুনিক মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ উদ্বোধন ও কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে প্লে থেকে চতুর্থ শ্রেণির ক্লাস পার্টি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জ্যেষ্ঠ আইনজীবী ড. তৈমূর আলম খন্দকার।
তিনি বলেন, পৃথিবীর কোথাও শিক্ষা নিয়ে বৈষম্য নেই। খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সমাজের উচ্চবিত্তরাও একই পদ্ধতিতে পড়ালেখা করে। কিন্তু আমাদের দেশে এই ব্যবস্থা নেই বরং বৈষম্য রয়ে গেছে। আমরা নামমাত্র বেতনে শিক্ষা দিয়ে থাকি। ইংরেজি ভাষার ওপর জোরদার করতে হবে।
বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ে প্রভাতী শাখার ম্যানেজিং কমিটির সভাপতি মো: হাফিজুর রহমান শেখ, সহ-সভাপতি ইয়াসির সুলতান, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা বেগম রত্না, ম্যানেজিং কমিটির সদস্য নাজমুল কবির নাহিদ, খসরু নোমান, আবদুল হালিম সরদার, শাহ আলম ভূইয়া, আভিভাবক প্রতিনিধি মালা খানম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার।
















(27)-20261113144402.jpg)

(26)-20261113141914.jpg)
(25)-20261113133737.jpg)
(22)-20261113124400.jpg)
(12)-20261108104635.jpg)


(20)-20261112072127.jpg)





(18)-20261110062943.jpg)







আপনার মতামত লিখুন :