News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি দিপু ভুঁইয়ার নেতৃত্বে রূপগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৮:১৯ পিএম এমপি দিপু ভুঁইয়ার নেতৃত্বে রূপগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু’র নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

২৮ নভেম্বর শনিবার বিকালে উপজেলার পূর্বাচল ৩শ ফুট সড়ক এলাকার সমু মার্কেট থেকে এ মিছিল শুরু হয়।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, জেলা স্বেচ্চাসেবকদলের আহবায়ক মাহবুব রহমান,সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল ভেন্ডার, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সহ সভাপতি রফিক উদ্দিন ভুঁইয়া প্রমুখ।

এমপি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, দেশের সম্পদ চুরি করে, দেশকে লুটপাট করে, অত্যাচার নিপীড়ন করে লজ্জায় দেশ ছেড়ে পালিয়ে গিয়ে স্বৈরাচারীনি শেখ হাসিনা আগুন সন্ত্রাসী করে আবারও দেশকে অশান্ত করতে চায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কঠোর হস্তে দমন করতে প্রতিটা এলাকায় নেতা কর্মী ও জনসাধারণকে নিয়ে সক্রিয় অবস্থানে রয়েছি। জনগণের জানমালের নিরাপত্তায় সোচ্চার রয়েছি।