News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

দিনে ধানের শীষ রাতে বিদ্রোহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:৩৬ পিএম দিনে ধানের শীষ রাতে বিদ্রোহ

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে পরাজয়ে মুখে ফেলে দিতে পরিকল্পনা ছক একেঁছেন সাবেক বিএনপি কয়েক সাবেক জনপ্রতিনিধি ও থানা উপজেলা শীর্ষ পর্যায়ে নেতারা। ইতোমধ্যে এমন নীলনকশা কেন্দ্রীয় বিএনপি হাইকমান্ড দপ্তরে খবর পৌছে বলে জানা গেছে। এতে প্রায় সাত সাবেক জনপ্রতিনিধি ও বিএনপি শীর্ষ নেতাদের নজরধারীতে রেখেছেন বিএনপি। দ্রুত সময়ে আবুল কালাম বিরোধীতা থেকে সরে না আসলে দলীয় ফোরামে সিদ্ধান্তে আসছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী আবুল কালামকে নিয়ে মদনপুরে গণসংযোগ করেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটো। মদনপুরে নেতাকর্মী ও সাধারণ মানুষের জনসমাবেশ থেকে মুগ্ধ হয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী, তারেক রহমান ও ধানের শীষের প্রার্থী আমাদের কালাম ভাই প্রতিদ্বন্দ্বীতা করবে। আমি বিশ্বাস করি যে ভোটের অধিকারের জন্য আমাদের নেত্রী খালেদা জিয়া লড়াই করে গেছেন, আমরা রাজপথে রক্ত দিয়েছি খুন ও গুম হয়েছি সেই ভোটের অধিকার প্রয়োগ করবে নারায়ণগঞ্জের মানুষ আগামী ১২ তারিখ।

জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম দলের মনোনীত হওয়া পর বিএনপি একাংশ নেতাকর্মীরা তাকে মেনে নিতে পারেনি। এমনতি ওসব নেতাকর্মীদের ডেকে নিজের জন্য কাজ করার আহবান করেনি আবুল কালাম। যার কারণে বিএনপির প্রার্থী বিরোধী প্রতিদ্বন্দ্বিদের দ্বারস্থ হয়ে তাকে পরাজয়ে পরিকল্পনা করেছেন এক দল নেতারা। সেই অনুযায়ী সকাল সন্ধ্যা ধানের শীষে জয়জয়কার করে স্লোগান দিলেও রাতে আধারে ফুটবল ও দেওয়াল ঘড়ি মার্কা ভোট দেয়ার নির্দেশনা দিচ্ছেন। এমন কান্ডে সাত সাবেক জনপ্রতিনিধি ও থানা উপজেলা শীর্ষ পর্যায়ে বিএনপি নেতাদের নাম উঠে এসেছে। যাদের নাম ইতোমধ্যে বিএনপি হাইকমান্ড নির্বাচন পরিচালনা কমিটির কাছে পৌছেছেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি একাধিক নেতারা জানিয়েছেন, সকাল সন্ধ্যা আবুল কালামের ধানের শীষ প্রতীকে ভোট চাইলেও রাতে আধারে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের কাছ থেকে সুবিধা নিচ্ছে। শহর-বন্দরে বিএনপি প্রার্থীকে পরাজিত করে ওই সব সুবিধাভোগীরা নিজেদের বলয় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। এদের পাশাপাশি সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, উপজেলার সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের মেম্বাররাও কয়েক ব্যক্তিরা প্রতিদ্বন্দ্বি প্রার্থী মার্কা ভোট চেয়েছেন। তারা এখনো বিএনপি সক্রিয় থাকলেও নিজ দলের প্রার্থীকে হারাতে ব্যস্ত সময় কাটাচ্ছে।

তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়া ও তারেক রহমানের মার্কা ধানের শীষ। সেই প্রতীকের আবুল কালামকে জয়ী করার জন্য অপেক্ষা করছেন শহর-বন্দরের সাধারণ মানুষ। সেই ভোটারদের ভুল বুঝিয়ে অন্যা মার্কা ভোট চাইছেন বিএনপি নাম ব্যবহারকারী সাবেক জনপ্রতিনিধি ও কয়েক শীর্ষ নেতারা। এগুলো নিয়ে দ্রুত সময়ে হাইকমান্ড সিদ্ধান্ত না নেয়া হলে ধানের শীষ বিরোধীরা আরো বেপরোয়া হয়ে উঠতে পারে।