News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হিন্দু সম্প্রদায়ের নেতা শিপন আওয়ামী লীগের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ০৮:৪৪ পিএম হিন্দু সম্প্রদায়ের নেতা শিপন আওয়ামী লীগের

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত শিখন সরকার শিপন ও তাঁর সহযোগীদের রাজনৈতিক পরিচয়, বিভিন্ন কর্মকাণ্ড এবং সরকারি ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ফতুল্লা মডেল থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

৪ অক্টোবর দেওয়া ওই অভিযোগে শিখন সরকার শিপন ও তাঁর সহযোগীদের পূর্ববর্তী ও বর্তমান রাজনৈতিক পরিচয়, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠানে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি সরকারি নথি ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে যাচাই করার দাবি জানানো হয়।

অভিযোগে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে শিখন সরকার শিপনকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা থাকার বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব তথ্যের সত্যতা এবং তাঁর বর্তমান আইনগত অবস্থান যথাযথ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, ফতুল্লা মডেল থানা অভিযোগটি তদন্তের জন্য নন্দন চন্দ্রকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছে। অভিযোগের বিভিন্ন দিক যাচাই করে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয়, মামলার বর্তমান অবস্থা এবং বিভিন্ন কর্মকাÐের আইনগত ভিত্তি খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

অভিযোগে আরও বলা হয়, কোনো রাজনৈতিক দলের কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞা বা আইনগত বিধিনিষেধ কার্যকর থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সরকারি, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন কি না, সে বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

অভিযোগকারীরা জানান, কোনো ব্যক্তির রাজনৈতিক মতাদর্শ বা পরিচয়ের কারণে নয় বরং অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইন সবার জন্য সমভাবে প্রয়োগ নিশ্চিত করাই তাঁদের মূল উদ্দেশ্য।

তাঁরা আরও দাবি করেন, তদন্তে কোনো আইনভঙ্গ, অনিয়ম বা অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে তদন্তের ফলাফল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্তমান আইনগত অবস্থান সম্পর্কে অভিযোগকারী পক্ষকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।