News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

ওসমানী পৌর স্টেডিয়ামে ১৫ দিনের জুডো অনুশীলন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৭:০৩ পিএম ওসমানী পৌর স্টেডিয়ামে ১৫ দিনের জুডো অনুশীলন

সোমবার থেকে ওসমানী পৌর স্টেডিয়ামের প্যাভিলিয়নে জুডোর অনুশীলন শুরু হয়েছে। ১৫ দিনব্যাপী এ অনুশীলন কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সাবেক কোষাধ্যক্ষ মোস্তফা কাওছার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক এজিএস জাকির হোসেন শাহিন, সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সাবেক সদস্য মাহবুব হোসেন বিজন, লাইসেন্সপ্রাপ্ত জুডো প্রশিক্ষক মো. রমজান ও সিনথিয়া প্রমুখ। জুডো অনুশীলনে প্রায় ১৫ জন প্রশিক্ষার্থী অংশ  নিচ্ছে।