মহান মে দিবস ও জাতীয় দেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল "সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত" ও "মনোসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, শোভন কর্মপরিবেশ গড়ি"।
শুক্রবার সকালে শহরের চাষাঢ়ায় বিজয় স্তম্ভের সামনে থেকে বেলুন উড়িয়ে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভায়
প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এডভোকেট আবুল কালাম। জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাঃ আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক আফিফা বেগম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক রাজীব ঘোষ, বিকেএমইএ'র পরিচালক সালাউদ্দিন আহমেদ শামীম, মহানগর শ্রমিক দলের সভাপতি এস.এম আসলামসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, , শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের মূল কারিগর। শিল্প, কৃষি, নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম আমাদের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ কর্ম পরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত, মালিক-শ্রমিক সুসম্পর্ক এবং শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে একটি উন্নত শ্রমিকবান্ধব সমাজ এবং মানবিক ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।







































আপনার মতামত লিখুন :