হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলায় ইটিপি বিহীন তরল বর্জ্য উৎপন্নকারী একটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমম্বয়ে গঠিত একটি টিম।
অভিযানে হাজীগঞ্জ ওয়াপদারপুল এলাকার ইটিপিবিহীন তরল বর্জ্য উৎপন্নকারী মেসার্স সোহেল ইয়ার্ণ ডাইং প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়। পরিবেশ দূষণকারী কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।








































আপনার মতামত লিখুন :