বন্ধ ঘোষিত সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড অবিলম্বে পুনরায় চালু, শ্রমিকদের বকেয়া মজুরি ও আইনানুগ সকল পাওনাদি পরিশোধসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ৩০ জুন মঙ্গলবার দুপুর ২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেডের শত শত শ্রমিক নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন।
শ্রমিকদের অভিযোগ, গত ২৯ জুন মালিকপক্ষ শ্রমিক ইউনিয়ন কিংবা প্রতিষ্ঠানের শ্রমিকদের পূর্বে কোনো প্রকার অবহিত না করে, রাতের অন্ধকারে পূর্বপরিকল্পিতভাবে এবং অযৌক্তিক কারণ দেখিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে। পরদিন সকালে শ্রমিকরা যথারীতি কাজে এসে কারখানার গেটে বন্ধের নোটিশ টাঙানো দেখতে পান।
শ্রমিকদের দাবি, এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ শ্রম আইন ও প্রচলিত বিধিবিধানের পরিপন্থী এবং শ্রমিকদের মৌলিক অধিকার ও জীবিকার ওপর সরাসরি আঘাত।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সভাপতি হাসনাত কবির, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি রুহুল আমিন সোহাগ, গাবতলী পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক রোহানসহ কারখানার শ্রমিকবৃন্দ।








































আপনার মতামত লিখুন :