News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ফতুল্লায় বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা টুথপেস্ট-ব্রাশ বিতরণ   


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ৬, ২০২৬, ১০:১৯ পিএম ফতুল্লায় বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা টুথপেস্ট-ব্রাশ বিতরণ   

শান্তির ছায়া মহিলা ও শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে নারায়ণগঞ্জে দাঁতের সুরক্ষায় মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দন্ত চিকিৎসা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ করা হয়েছে।

৬ মে (বুধবার) ফতুল্লার ইসদাইর গাবতলি নতুন বাজার এলাকায় মারকাযুল আবরার ইসলামিক এডুকেশনে এ আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডাক্তার ফরহাদ আহম্মেদ জেনিথ এর তত্বাবধানে মাদ্রাসার ৩শতাধিক শিক্ষার্থীকে এ চিকিৎসা দেয়া হয়। 

আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন শান্তির ছায়া মহিলা ও শিশু কল্যাণ সংস্থার সভাপতি ফেরদৌস আরা অনা মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক শওকত আরা খন্দকার ঝর্ণা ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাসদুকুর রাহমান আল ফরিদি।