News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে গরমে ডায়রিয়া শিশু রোগী বাড়ছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৯:৩১ পিএম নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে গরমে ডায়রিয়া শিশু রোগী বাড়ছে

প্রচন্ড গরমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে শিশু রোগী বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন রোগী সংখ্যা বৃদ্ধিতে শিশুর অভিভাবকদের মধ্যে আতংক দেখা দিয়েছে। জেলার একমাত্র ডায়রিয়া হাসপাতালও এটি। হাসপাতালটির ডায়রিয়া ওয়ার্ডের সেবার মান নিয়ে প্রশ্ন থাকলেও প্রতিদিন শতাধিক রোগী সেখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। ডায়রিয়া রোগীর সেবায় নিয়োজিতরা জানান প্রতিকূলতা সত্বেও সেবা নিতে আসা রোগীদে যথাসাধ্য সুস্থ করার প্রয়াস অব্যাহত রেখেছেন তারা।

সাধারণ রোগীরা বলেন, বেড পেতে অপেক্ষা করতে হয় দীর্ঘসময়। একজন সুস্থ হলেই মিলছে বেড। আক্রান্ত রোগীদের মধ্যে নারী ও শিশুই বেশি।

হাসপাতাল সূত্রে জানা যায়, হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের কারণে ডায়রিয়া রোগীর প্রকোপ বেড়েছে। তাছাড়া বিশুদ্ধ পানি পান না করা ও ভেজাল খাবারের কারণ বলে মনে করি। যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন তাদের সেবা দেওয়া হচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। কয়েক ঘণ্টার পর্যবেক্ষণের মধ্যে যারা সুস্থ হচ্ছেন তারা বাড়ি ফিরে যাচ্ছেন। যাদের অবস্থার অবনতি হচ্ছে তাদের ঢাকা উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।

দেড় বছরের মেয়েকে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করিয়েছেন মা জাহানা বেগম। সবসময় মেয়েকে নিয়ে চিন্তা করছেন তিনি। তিনি বলেন, কেমনে যে মেয়েটার ডায়রিয়া হইলো বুঝতে পারছি না। হঠাৎ গরম, নাকি খাবারের কারণে হইছে বুঝতে পারতাছি না।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, আবহাওয়া পরিবর্তন, নানা পানি ও খাবারের কারণে এই ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এর কারণে নগরবাসীকে সচেতন থাকতে হবে। যারা ডায়রিয়ার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের সেবা দেওয়া হচ্ছে।