অবশেষে ফতুল্লা থানা পুলিশের হাতে গ্রেফতার হলো ফতুল্লা ইসদাইরের শীর্ষ মাদক ব্যবসায়ী, একাধিক গুম, হত্যা সহ বহু সংখ্যক মামলার আসামী রাজ্জাক (৪৫) ও তার পুত্র ওয়াসিম(২৩)।
বুধবার তাদেরকে বন্দর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কাজী শামীম, রফিকুল ইসলাম, নন্দন সরকার সঙ্গীয় ফোর্স সহ জেলার বন্দর থানার কুশিয়ারা থেকে রাজ্জাক ও তার পুত্র ওয়াসিমকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মতে ইসদাইর বায়ান্ন বাড়ী থেকে ৫৩ রাউন্ড তাজা গুলি করে।
গ্রেফতারকৃত রাজ্জাকের বিরুদ্ধে দুটি হত্যা, গুম, অপহরণ, অস্ত্র, চাঁদাবাজী সহ মোট ১২ টি মামলা এবং পুত্র ওয়াসিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজী মাদক,অস্ত্র সহ সাতটি মামলা রয়েছে ফতুল্লা মডেল থানায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান।





































আপনার মতামত লিখুন :