নারায়ণগঞ্জে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বন্দরের মদনপুর কেওঢালা এলাকার ২ টি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম এই জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুইটি হলো- মদনপুরের কেওঢালা এলাকার মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকসকে ১ লক্ষ টাকা ও একই এলাকার মেসার্স আওলাদ ব্রিকস ম্যানুফেকচারার্সকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে দুইটি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরুপ বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রাসেল মাহমুদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশা বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইটি ইটভাটায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে দুইটি ইটভাটার প্রত্যেকটিকে ১ লক্ষ টাকা করে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারাখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




































আপনার মতামত লিখুন :