বন্দরের ৯টি ওয়ার্ডের সচিবদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন খান বলেছেন, আওয়ামীলীগের কাউন্সিলর কর্তৃক নিয়োগকৃত সচিব রয়েছে-তাদের প্রতি আমার শতভাগ বিশ্বাস রাখতে পারি না। আইভী মেয়র থাকাকালীন আওয়ামীলীগ যাচাই বাছাই করে নিয়োগ দিয়েছেন। এগুলো বলে আপনাদের বিচলিত করতে বলেনি। আপনার যদি আগের কথাগুলো ভুলে সঠিকভাবে কাজ করেন, থাকতে পারবেন।
আগামীতে যারা কাউন্সিলর হবেন, তখন তো তারা আরেক সচিব নিয়োগ দিতে চাইবে। তাই আগে থেকে আপনার ওয়ার্ড সচিব হিসেবে বিশস্ত হয়ে উঠুন, সেভাবে কাজ করুন। অনেকভাবে আমার কাছে খবর রয়েছে- আপনার সঠিক ভাবে কাজ করেন না।
পরিস্কার পরিচ্ছন্ন কর্মীদের দেখভাল করার দায়িত্ব রয়েছে, আপনার সুপারভিশন করার দায়িত্ব পালন করেন না। সকাল বেলা যদি ঘুমিয়ে থাকেন, তাহলে সুপারভিশন কিভাবে করবেন। আপনাদের সকল সচিবদের নম্বর আমার কাছে আছে। আমি ফোন দেই, অনেকে ফোন ধরে ঘুম থাকেন-আবার স্বজনরা ধরে বলে ঘুমাচ্ছে, আমি কিন্তু পরিচয় দেই না। তাই নাগরিক সেবায় নিজেরা নিয়োজিত থাকুন।
বুধবার (১ এপ্রিল) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের প্রথম অফিস চলাকালে তিনি তিনি একথা বলেন।

































আপনার মতামত লিখুন :