News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

দুটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৭:২১ পিএম দুটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক ইটিপি ছাড়া তরল বর্জ্য উৎপন্নকারী দুটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবাইল এলাকায় অভিযানটি পরিচালিত হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠান দুটি হলো কুতুবাইল কাঠেরপুল এলাকার জিলানী ডাইং ও বটতলা রেললাইন এলাকার রাজ্জাক ডাইং।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশা এর নেতৃত্বে জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমম্বয়ে গঠিত একটি টিম কর্তৃক অবৈধ কারখানা ২টিতে অভিযান পরিচালনা করা হয়।

সেই সাথে শাসনগাঁও, এনায়েতনগরে অবস্থিত এশিয়ান ফেব্রিক্স মিলস লিমিটেড প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ পাওয়া যায়। অভিযানে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জের সদর উপজেলার ইটিপিবিহীন তরল বর্জ্য উৎপন্নকারী ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে বলে তারা নিশ্চিত করেন।