ফতুল্লায় ছয় বছর বয়সী শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মোস্তফাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। ২১ এপ্রিল মঙ্গলবার রাতে মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ফতুল্লার রামারবাগ এলাকায়। এঘটনায় নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ্য করা হয়, বাদী এবং অভিযুক্ত মোস্তফা একই বাড়ীতে ভাড়ায় বসবাস করে আসছিলো। একই বাড়ীতে বসবাস করার সুবাধে তাদের মধ্যে সু-সম্পর্ক গড়ে উঠে। ফলে নিয়মিত বাদীর রুমে যাতায়াত ছিলো। শিশুটি অভিযুক্ত মোস্তফাকে আংকেল বলে ডাকতো। মঙ্গলবার বাদী নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। বেলা ১১ টায় মোস্তফা বাদীর রুমে গিয়ে তাকে ঘুম থেকে জেগে উঠার জন্য ডাকাডাকি করে। বাদী জেগে না উঠায় বারান্দায় খেলা করতে থাকা নির্যাতিত শিশুটিকে বাদীর রুমে ডেকে এনে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ডাক-চিৎকার করলে বাদীর ঘুম ভেঙ্গে গেলে বাদীর ঘু্ম ভেঙ্গে গেলে অভিযুক্ত মোস্তফা ঘর থেকে বেরিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হোসেন বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে রাতেই গ্রেফতার করা হয়েছে।









































আপনার মতামত লিখুন :