এস.এস.সি ও সমমানের পরিক্ষা চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি স্কুলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কেন্দ্র প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল বেলা ১২ টয় (নাসিক) ৫নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান রেবতী মোহন স্কুলের কেন্দ্র পরিদর্শনে আসেন। এসময় তার সঙ্গে হাতাহাতিতে জড়ানো উভয় পক্ষ কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। পরবর্তীতে কেন্দ্র পরিদর্শন শেষে সাংসদ কলেজ ত্যাগ করার পরপরই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহŸায়ক ইমাম হোসেন বাদল ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম ব্যানারে ছবি - নাম না দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে তর্কে জড়ান। তর্কাতর্কির একপর্যায়ে দু'পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে কেন্দ্রের সামনে থাকা অভিভাবকও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
এ বিষয়ের বক্তব্য জন্য ৫নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া সত্বেও কথা বলা সম্ভব হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম- আহŸায়ক ইমাম হোসেন বাদল বলেছেন, তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি হয়েছে, তবে বড় কিছু না। মূলত এমপি সাহেবের আগমন ঘিরে আমরা যে ব্যানার বানিয়েছি সেই ব্যানারে সিরাজুল ইসলামের নাম ও ছবি না দেওয়ায় তিনি এবং তার সমর্থকরা উল্টাপাল্টা কথাবার্তা বলে যাচ্ছিলো। তারা আমাদের দলীয় ছেলে পেলেকে নিজ নিজ গ্রামে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে যাওয়ার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়েছে।
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুক কুমার দাস বলেন, আমি কেন্দ্রের ভেতরে থাকায় বাহিরে কি ঘটেছে সেটা বলতে পারছি না। আমি আপনার থেকেই শুনেছি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, কেন্দ্রের বাহিরে দুগ্রুপের বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। অন্য কিছু হয়নি। আমাদের পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছে।





































আপনার মতামত লিখুন :