News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৩


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:২৬ পিএম বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৩

বন্দরে বিভিন্ন মামলার ৩ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার কল্যান্দী এলাকার আহাম্মদ হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শিবলী সাদিক (৩৫), একই থানার হরিবাড়ী এলাকার সিদ্দিক মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সাহেল (২৫) ও একই থানার লাঙ্গলবন্ধ প্রেমতলা এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী  শাহ আলম (২৮)।

শুক্রবার (২২ মে) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২১ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।