News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

অটোরিকশা চালকের গলা কেটে হত্যা চেষ্টা প্রধান আসামি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৯:৩৭ পিএম অটোরিকশা চালকের গলা কেটে হত্যা চেষ্টা প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে যাত্রীবেশে‌ অটোরিকশা চালকের গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত প্রধান আসামি‌ আঃ রাহিমকে ছুরিসহ গ্রেপ্তার করেছে

র‌্যাব-১১ এর একটি টিম।

বৃহস্পতিবার দিনগত রাত ২টায় ফতুল্লা থানাধীন উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত প্রধান আসামি রাহিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাহিম মতলবের কামালদি এলাকার নাসিরউদ্দিনের পুত্র। 

শুক্রবার দুপুরে র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২১ মে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা কাশিপুর বাংলাবাজার এলাকায়  যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা।

ঘটনায় চালকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অটোরিকশা চালক আমিনুল ইসলাম (৪৮) গাইবান্ধা জেলার মফিজার রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি বর্তমানে ফতুল্লার মাসদাইর বাজার এলাকার সুলতান হাজীর বাড়িতে ভাড়া থাকতেন। দুপুরে দুই ব্যক্তি যাত্রী সেজে আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। পরে কাশিপুর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তারা হঠাৎ করে পেছন দিক থেকে চালকের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে তাঁর গলার একটি রগ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চালক বাধা দিলে তার হাতেও ছুরিকাঘাত করা হয়। চালকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। উক্ত ঘটনা ঘটার সাথে সাথে সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ বৃহস্পতিবার দিনগত রাত ২ টার দিকে ফতুল্লা থানাধীন উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত প্রধান আসামি আঃ রাহিমকে ছিনতাইয়ের সময় ব্যবহৃত ছুরি সহ ২৪ ঘন্টার ভেতর গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী'কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।